বিষয়বস্তুতে যান

আমাদের লক্ষ্য হল মানুষকে একটি সমন্বিত কাহিনী হিসেবে বাইবেলের অভিজ্ঞতা পেতে সাহায্য করা, যা যীশুর দিকে এগিয়ে নিয়ে যায়।

ভিডিও

বাইবেলের প্রধান বিষয়বস্তু ও বিভিন্ন পুস্তকের উপর নির্মিত আমাদের অ্যানিমেটেড ভিডিওগুলি মনেযোগসহ দেখুন। আমাদের ভিডিওগুলির সঙ্গে সংযুক্ত উপকরণগুলি দেখুন, ডাউনলোড করুন অথবা ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করুন।

পঠন পরিকল্পনা

YouVersion র বাইবেল অ‍্যাপে উপলব্ধ BibleProject-এর পাঠ-পরিকল্পনাগুলি অন্বেষণ করুন।

BibleProject সম্পর্কে

BibleProject টিমের একটি কোলাজ: কর্মীদের সমাবেশ, স্কেচরত একজন শিল্পী, একটি ভিডিও প্রোডাকশন সেট, এবং প্রতিষ্ঠাতা টিম ম্যাকি ও জন কলিন্স।

BibleProject আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত একটি অলাভজনক, জনসাধারণের অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান। আমরা এমন বিভিন্ন উপকরণ তৈরি করি, যা মানুষকে বাইবেলকে একটি ঐক্যবদ্ধ কাহিনি হিসেবে বুঝতে করতে সাহায্য করে—যে কাহিনি যীশু খ্রীষ্টের দিকে পরিচালিত করে। আমাদের লক্ষ্য হলো বাইবেলের গভীর ও জটিল ধারণাগুলিকে সহজ, স্পষ্ট এবং সবার জন্য বোধগম্য করে উপস্থাপন করা, যাতে যারা বাইবেল সম্পর্কে আরও জানতে আগ্রহী তারা সহজেই তা বুঝতে পারেন। আমরা আমাদের প্রতিটি উপকরণ বিশ্বব্যাপী খ্রীষ্টীয় মণ্ডলীকে সামনে রেখে প্রস্তুত করি। যদিও আমাদের গবেষকরা বিভিন্ন খ্রীষ্টীয় ঐতিহ্য থেকে এসেছেন, তবুও তাঁরা এই অভিন্ন অঙ্গীকারে একতাবদ্ধ যে যত বেশি সম্ভব মানুষ যেন বাইবেলের ঐক্যবদ্ধ কাহিনির অভিজ্ঞতা লাভ করতে পারে।

আমাদের যাত্রা শুরু হয় ২০১৪ সালে যখন দীর্ঘদিনের বন্ধু ড. টিম ম্যাকি এবং জন কলিন্স বাইবেল গবেষণা ও দৃশ্যভিত্তিক গল্প বলার শিল্পকে একত্রিত করে ইংরেজি ভাষায় বিনামূল্যের ভিডিও তৈরি করা শুরু করেন, যাতে মানুষ বাইবেলকে আরও ভালোভাবে বুঝতে পারে। এরপর থেকে BibleProject ১৪০-এরও বেশি সদস্যের একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মাতৃভাষাভাষী সহযোগী ও দলগুলির সহায়তায় আমরা ৫০টিরও বেশি ভাষা ও উপভাষায় হাজার হাজার ভিডিও প্রকাশ করেছি। আপনি যেন এখানে শাস্ত্র সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি ও কর্মপদ্ধতি সম্পর্কে আরও জানতে পারেন।

আপনাদের মতো উদার সহায়তাকারী মানুষদের জন‍্যই আমাদের প্রকাশিত সবকিছুই বিনামূল‍্যে প্রদান করা সম্ভব হয়েছে।

বাইবেল প্রজেক্ট এ যোগ দিন

আপনাদের মতো উদার সহায়তাকারী মানুষদের জন‍্যই আমাদের প্রকাশিত সবকিছুই বিনামূল‍্যে প্রদান করা সম্ভব হয়েছে।