আমাদের মিশন হলো ঈসার দিকে পরিচালনাকারী সমন্বিত গল্প হিসাবে কিতাবুল মোকাদ্দসের অভিজ্ঞতা অর্জনে মানুষকে সহায়তা করা।
ভিডিও
পড়ার পরিকল্পনা
BibleProject পরিচিতি

BibleProject যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক, জনঅর্থায়িত (ক্রাউডফান্ডেড) প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য হলো এমন সব উপকরণ তৈরি করা, যার ফলে মানুষ কিতাবুল মুকাদ্দাসকে একটি সুসংবদ্ধ ও ঐক্যবদ্ধ কাহিনি হিসেবে বুঝতে সাহায্য করে। সেই কাহিনি শেষ পর্যন্ত আমাদের ঈসার দিকেই চালিত করে। কিতাবের গভীর ও জটিল ভাবনাগুলোকে সহজ, স্পষ্ট এবং সবার জন্য বোধগম্য করে তোলাই আমাদের উদ্দেশ্য, যাতে আগ্রহী যে কেউ কিতাব সম্পর্কে আরও গভীরভাবে জানতে ও বুঝতে পারেন। আমরা বিশ্বব্যাপী মণ্ডলির কথা মাথায় রেখে আমাদের সব উপকরণ তৈরি করি। আমাদের গবেষকেরা বিভিন্ন ঐতিহ্য ও মতধারা থেকে এলেও, তাঁদের সবার লক্ষ্য এক। সবার লক্ষ্য হলো, যত বেশি সম্ভব মানুষ যেন কিতাবের এই ঐক্যবদ্ধ কাহিনির সৌন্দর্য ও তাৎপর্য উপলব্ধি করানো।
আমাদের যাত্রা শুরু হয়েছিল, যখন দীর্ঘদিনের বন্ধু ড. টিম ম্যাকি এবং জন কলিন্স একসঙ্গে কাজ শুরু করেন। তাঁরা কিতাব গবেষণা ও চিত্রভিত্তিক গল্প বলার কৌশল কাজে লাগিয়ে ইংরেজিতে বিনামূল্যে ভিডিও তৈরি করেন, যাতে মানুষ কিতাব আরও সহজে বুঝতে পারে।সেই শুরু থেকে আজ পর্যন্ত BibleProject ১৪০ জনেরও বেশি সদস্যের একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের স্থানীয় ভাষাভাষী ও নিবেদিতপ্রাণ দলগুলোর সহযোগিতায় আমরা এখন ৫০টিরও বেশি ভাষা ও উপভাষায় হাজার হাজার ভিডিও প্রকাশ করেছি। পবিত্র কিতাব ব্যাখ্যা ও উপস্থাপনের ক্ষেত্রে আমরা কী পদ্ধতি অনুসরণ করি, সে সম্পর্কে আরও জানতে এখানে দেখুন।
আপনার মতো উদার সমর্থকদের অবদানের কারণেই আমরা আমাদের সব উপকরণ সম্পূর্ণ বিনামূল্যে সবার কাছে পৌঁছে দিতে পারি।